বাংলাদেশের নতুন কোচ টমাস ডুলি

- Advertisements -

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জাতীয় দলের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন টমাস ডুলি। দীর্ঘদিন ধরে আলোচনা চলার পর শেষ পর্যন্ত তার দিকেই ঝুঁকেছে বাফুফে। খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।

স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর থেকেই নতুন কোচ খোঁজার কাজ শুরু করে বাফুফে। এ সময় ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যানকে নিয়ে জোর আলোচনা থাকলেও শেষ পর্যন্ত তাকে আনার পরিকল্পনা থেকে সরে আসে জাতীয় দল কমিটি।

Advertisements

এরপর সামনে আসে ডুলির নাম। জানা গেছে, তিনি আজ ঢাকায় পৌঁছাবেন। এরপরই বাফুফে তার নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে পারে।

কোচিং ক্যারিয়ারে ডুলি এর আগে গায়ানা জাতীয় দলের দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি সেখান থেকে সরে দাঁড়ানোর পরই বাংলাদেশের কোচ হওয়ার আলোচনা জোরালো হয়।

খেলোয়াড়ি জীবনেও বেশ পরিচিত নাম তিনি। যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে ১৯৯৪ বিশ্বকাপে খেলেছিলেন ডুলি। পরে ১৯৯৮ বিশ্বকাপে দলের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন।

Advertisements

এ ছাড়া ফিলিপাইন জাতীয় দলের কোচ থাকাকালে তার অধীনে দলটি দুর্দান্ত সাফল্য পায়। অপরাজিত থেকে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার পাশাপাশি ফিফা র‌্যাঙ্কিংয়েও নিজেদের ইতিহাসের সেরা অবস্থানে পৌঁছেছিল ফিলিপাইন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/zmhm
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন