রিয়াল মাদ্রিদের ফরোযার্ড কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে নতুন গুঞ্জন ছড়িয়েছে স্প্যানিশ ফুটবল অঙ্গনে। মৌসুম শেষ হওয়ার আগেই এবার গুঞ্জন, রিয়াল মাদ্রিদ ছাড়তে চাইছেন ফরাসি এই তারকা!
রিয়ালের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছে, এমবাপ্পে নাকি বার্নাব্যুতে আবার মাঠে নামা এড়িয়ে যেতে চাইছেন। এর পেছনে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে সমর্থকদের বিরূপ প্রতিক্রিয়াকে।
চলতি মৌসুমে একাধিকবার ঘরের মাঠের দর্শকদের দুয়োধ্বনির মুখে পড়তে হয়েছে এমবাপ্পেকে। প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারা এবং দলের হতাশাজনক মৌসুমের কারণে সমর্থকদের একাংশের সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন তিনি।
বিশেষ করে এল ক্লাসিকোতে ইনজুরির কারণে না খেলতে পারার পর তার প্রতি অসন্তোষ আরো বেড়েছে বলে মনে করা হচ্ছে।
