কোচ হয়ে বিসিবিতে ফিরলেন হান্নান সরকার

- Advertisements -

নাসিম রুমি: সদ্য সমাপ্ত ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী। এই দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন হান্নান সরকার। ডিপিএল শেষে গেল মাসে কাজ করেছেন ক্লেমন ক্রিকেটের সঙ্গে।

তবে সদ্য এবার ভক্ত-সমর্থকদের সুখবর দিলেন হান্নান সরকার। আবারো বিসিবিতে ফিরেছেন সাবেক এই ক্রিকেটার। এর আগে বয়সভিত্তিক ও জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব পালন করলেও এবার বয়স ভিত্তিক দলের কোচের দায়িত্ব নিলেন হান্নান।

Advertisements

অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন হান্নান। মূলত কোচিং করানোর ইচ্ছার কারণেই নির্বাচকের দায়িত্ব ছেড়েছিলেন হান্নান। ফলে বিসিবির অধীনে কোচিংয়ে দায়িত্ব পেয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। জানিয়েছেন নিজের সেরাটা দিয়ে কাজ করতে চান।

এদিকে গেল মাসে জানা গিয়েছিল ২০২৬ মৌসুমের ডিপিএলে লিজেন্ডস অব রূপগঞ্জের প্রধান কোচের ভূমিকায় দেখা যাবে হান্নানকে।

Advertisements

এর আগে চলতি বছরের শুরুতে বিসিবির নির্বাচকের পদ থেকে সরে আসেন হান্নান। সবমিলিয়ে ৮ বছর ৮ মাস বিসিবিতে নির্বাচকের দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সালে বয়সভিত্তিক দল দিয়ে যাত্রা শুরু, সবশেষ দায়িত্ব পালন করছেন বাংলাদেশ জাতীয় দলের নির্বাচকের পদেও।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/c66u
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন