পিএসজির শিরোপা উদযাপনে প্যারিসে সহিংসতা, আটক ৪৫

- Advertisements -

টাইব্রেকারে আর্সেনালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে পিএসজি। বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় ফাইনাল জেতার আনন্দ ছড়িয়ে পড়ে প্যারিসের পথে-প্রান্তরে।

তবে সেই আনন্দ ও উদযাপন ছাড়িয়ে যায় মাত্রা। দ্বিতীয় শিরোপার উদযাপনকে ঘিরে শনিবার রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যাপক সহিংসতা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪৫ জনকে আটক করেছে।

রাত নামার পর হাজারো সমর্থক শঁজেলিজে এলাকায় জড়ো হন। অনেকে ফ্লেয়ার জ্বালিয়ে কিছুক্ষণের জন্য যানচলাচল বন্ধ করে দেয়। পুলিশ জানিয়েছে, প্রায় হাজার বিশেক মানুষ রাস্তায় জড়ো হয় বলে জানায় পুলিশ।

Advertisements

তবে কিছু ছোট দল উদযাপনের পরিস্থিতি অশান্ত করে তোলে। বিভিন্ন এলাকায় দোকান ভাঙচুর, অগ্নিসংযোগ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। একটি পুলিশ স্টেশন দখলের চেষ্টা করলে তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।

পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাত ১০টার মধ্যে ৪৫ জনকে আটক করা হয়। এ সময় এক পুলিশ সদস্য আহত হন।

Advertisements

শহরের রিং রোডও কিছু সময়ের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে, পরে পুলিশ তা সরিয়ে দেয়। এছাড়া একটি বেকারি ও একটি রেস্তোরাঁ ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত বছরও পিএসজির শিরোপা উদযাপনের সময় ফ্রান্সজুড়ে ৫০০-এর বেশি গ্রেপ্তার হয়েছিল, ফলে এবারও শহরজুড়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/58v9
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন