ভাইরাল ভিডিও থেকে ভিনির প্রেমের গুঞ্জন

- Advertisements -

ক্লাব বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে আছে রিয়াল মাদ্রিদ। দলের সঙ্গে আছেন ব্রাজিলিয়ান তারকা কিলিয়ান এমবাপ্পে। দারুণ ছন্দেও আছেন তিনি। নিউ ইয়র্কে আজ বাংলাদেশ সময় রাত ২টায় বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে নামবে লস ব্লাঙ্কোসরা।

তার আগে ভিনিসিয়াস  জুনিয়রের প্রেম নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা একটা ছবি ও ভিডিও পোস্ট করেছে। সেখানে পোজ দিয়ে মায়ামি বসবাস করা ভেনেজুয়েলান মডেল ও সোস্যাল মিডিয়া ব্যক্তিত্বের সঙ্গে ভিনি ছবি পোস্ট করেছেন।

Advertisements

ওই নারীর নাম ইসাবেলা লাদেরা। বয়স ২৩ বছর। যে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে তাতে দেখা গেছে- একসঙ্গে ভিনিসিয়াস ও ইসাবেলা একটা জায়গা থেকে বের হচ্ছেন। ইসাবেলার পেছনে আছেন ভিনি জুনিয়র।

এরপরই ইসাবেলার সঙ্গে ভিনির প্রেমের গুঞ্জন বের হয়েছে। তারা একান্তে সময় কাটিয়েছেন এমন দাবিও করা হচ্ছে। যদিও যে ভিডিও সামাজিক মাধ্যমে এসেছে সেখানে দু’জনকে একে অপরের খুব কাছাকাছি দেখা যায়নি। তবে তারা যে একসঙ্গে ডেটিংয়ে গিয়েছিলেন তা নিশ্চিত।

ইসাবেলা অবশ্য ভিনি জুনিয়রের সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। তার কেবল বন্ধু বলে দাবি করেছেন। ভিডিও’র প্রেক্ষিতে ইসাবেলা নিজেই সামাজিক মাধ্যমে ভিনির সঙ্গে ছবি পোস্ট করেছেন এবং ভিনির সঙ্গে বন্ধুত্বের বাইরে কোন সম্পর্ক নেই বলে পরিষ্কার করে দিয়ছেন।

Advertisements

ইসাবেলা লাদেরা এর আগে কলম্বিয়ান এক গায়কের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন বলে সংবাদ মাধ্যম দাবি করেছে। যার নাম বেলে। যদিও সংবাদ মাধ্যমের মতে, ওই সম্পর্ক কিছুদিন হলো ভেঙে গেছে। সংবাদ মাধ্যম দাবি করেছে, ওই অধ্যায় ভুলে লাদেরা এখন নতুন সম্পর্কের যাত্রা শুরু করতে যাচ্ছেন। হতে পারে বন্ধুত্ব, প্রেম হতে কতক্ষণ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/otav
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন