নিজের দেওয়া ওই স্ট্যাটাসে আমিনুল হক জানান, তার মন্তব্যের মূল উদ্দেশ্য ছিল একজন মেধাবী শিক্ষার্থীর পড়াশোনার পাশাপাশি তার ক্রীড়া প্রতিভার বিষয়টি সাধারণ মানুষের সামনে তুলে ধরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান বিতর্কের বিষয়ে তিনি বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জাইমা রহমানের ফুটবল অনুরাগ এবং চেলসির বয়স-ভিত্তিক দলে সুযোগ পাওয়া সংক্রান্ত আমার একটি আলোচনাকে কেন্দ্র করে যে ধরনের বক্তব্য ছড়ানো হচ্ছে, তা অত্যন্ত অনভিপ্রেত।
সামাজিক যোগাযোগমাধ্যমে তার বক্তব্যকে কেন্দ্র করে তৈরি হওয়া হাস্যরস ও সমালোচনার জবাবে সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান সাবেক এ তারকা ফুটবলার। স্ট্যাটাসের শেষ অংশে তিনি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে লেখেন, আমি সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করছি, একটি ব্যক্তিগত বক্তব্যকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন বা অপব্যাখ্যা না করার জন্য।
