সিরিজ জয়কে অতীত বললেও রাওয়ালপিন্ডির দুই টেস্ট যে আত্মবিশ্বাস জোগাবে সেটা অবশ্য স্বীকার করছেন সিমন্স। কোচ বলেছেন, ‘হ্যাঁ, সেটা মাথায় তো থাকবেই। ভেতর থেকে আপনাকে প্রেরণা দেবে যে শেষ ম্যাচটায় জয় পেয়েছি। তবে এটা এখন নতুন ম্যাচ, নতুন জায়গা। আমরা এখন বাংলাদেশে আছি, পাকিস্তানে নয়।
সবকিছু পেছন ফেলে এই ম্যাচের দিকেই আমাদের মনোযোগ দিতে হবে।’
টেস্ট সিরিজ নিয়ে ড্রেসিংরুমে কোনো চাপ নেই জানিয়ে সিমন্স বলেছেন, ‘আমার মনে হয়, ড্রেসিংরুমের চেয়ে বাইরেই প্রত্যাশাটা ৯৫ শতাংশের বেশি। ড্রেসিংরুমের প্রত্যাশার চেয়ে আপনাদের (মিডিয়ার), সাধারণ মানুষের এবং বাকি সবার প্রত্যাশা অনেক বেশি। আমরা প্রস্তুতি নিই এবং খেলার জন্য মুখিয়ে থাকি। গত সিরিজ থেকে বয়ে আসা প্রত্যাশা আমাদের কোনো সাহায্য করে না। তাই আমরা চেষ্টা করি সেগুলোকে ড্রেসিংরুমের বাইরে রাখতে। আমার মনে হয়, ভেতরের চেয়ে বাইরের চাপটাই বেশি।’
