একজন ক্রিকেটের ঈশ্বর, অন্যজন ফুটবলের মহাতারকা। দুই অঙ্গনে দুজনই নিজেদের শ্রষ্ঠেত্ব প্রমাণ করেছেন।
অনেক ক্রিকেটবোদ্ধাই টেন্ডুলকারের সঙ্গে বিরাট কোহলির তুলনা করেন। কোহলি একদিন টেন্ডুলকারের একশ সেঞ্চুরির রেকর্ড ভেঙে দেবেন- এমন ভবিষ্যদ্বাণীও শোনা যায়। দুজনের মাঝে কে ভালো ক্রিকেটার- এমন প্রশ্নে শচীন যে জবাব দিয়েছেন, তাতে প্রতিপক্ষের ঘুম উড়ে যাবে।
শচীন বলেন, ‘দুজন একই দলে খেললে কেমন হয়!’ একবার ভাবুন তো, ভারতীয় দলে একসঙ্গে খেলছেন শচীন আর কোহলি! একইসঙ্গে শচীন জানান, নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ শেষে যখন ড্রেসিংরুমে বসে কাঁদছিলেন; কোহলি এসে তার বাবার দেওয়া একটি ফিতা শচীনকে উপহার দেন।
