৩০ বছরের অপেক্ষার অবসান, শিরোপা জিতে অ্যাস্টন ভিলার ইতিহাস

- Advertisements -

ইউরি তিলেমান্স ও এমিলিয়ানো বুয়েন্দিয়ার দৃষ্টিনন্দন গোলে ফ্রাইবুর্গকে ৩-০ ব্যবধানে হারিয়ে ইউরোপা লিগের শিরোপা জিতেছে অ্যাস্টন ভিলা। এর মাধ্যমে দীর্ঘ ৩০ বছরের শিরোপাখরা কাটানোর পাশাপাশি কোচ উনাই এমেরিও গড়েছেন নতুন ইতিহাস।

ফাইনালে আরেকটি গোল করেন মরগান রজার্স। ১৯৯৬ সালে ইংল্যান্ডের লিগ কাপ জয়ের পর এটিই অ্যাস্টন ভিলার প্রথম বড় শিরোপা। এছাড়া ১৯৮২ সালে ইউরোপিয়ান কাপ জয়ের পর এবারই প্রথম কোনো ইউরোপীয় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো ইংলিশ ক্লাবটি।

গত মৌসুমে টটেনহ্যামের শিরোপা জয়ের পর টানা দ্বিতীয়বারের মতো ইউরোপা লিগ জিতল ইংল্যান্ডের কোনো ক্লাব। একই সঙ্গে ইউরোপের তিনটি প্রতিযোগিতাতেই ইংলিশ ক্লাবের শিরোপা জয়ের সম্ভাবনাও জিইয়ে থাকল। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রয়েছে আর্সেনাল এবং কনফারেন্স লিগের ফাইনালে খেলবে ক্রিস্টাল প্যালেস।

Advertisements

ম্যাচের ৪১তম মিনিটে প্রথম গোল পায় অ্যাস্টন ভিলা। ছোট কর্নার থেকে মরগান রজার্সের ভাসানো বল পেয়ে অসাধারণ ভলিতে জাল খুঁজে নেন তিলেমান্স।

প্রথমার্ধের শেষ মুহূর্তে ব্যবধান দ্বিগুণ করেন বুয়েন্দিয়া। প্রতিপক্ষের রক্ষণভাগের ফাঁক কাজে লাগিয়ে বাঁ পায়ের বাঁকানো শটে বল জালে পাঠান এই আর্জেন্টাইন প্লেমেকার। গোলরক্ষকের কিছুই করার ছিল না।

৫৮তম মিনিটে দলের তৃতীয় গোলটি করেন রজার্স। এবার বুয়েন্দিয়ার নিচু ক্রস থেকে কাছের পোস্টে বল জড়িয়ে দেন তিনি।

এই জয়ের মাধ্যমে ইউরোপা লিগে নিজের অসাধারণ সাফল্যের ধারাও ধরে রাখলেন উনাই এমেরি। এর আগে সেভিয়া’র হয়ে তিনবার ও ভিয়ারিয়ালের হয়ে একবার শিরোপা জিতেছিলেন তিনি। এবার অ্যাস্টন ভিলাকে চ্যাম্পিয়ন করে প্রতিযোগিতাটিতে পঞ্চমবারের মতো ট্রফি জিতলেন এই স্প্যানিশ কোচ।

Advertisements

ইউরোপীয় প্রতিযোগিতায় পাঁচটি শিরোপা জিতে কার্লো আনচেলত্তি, জোসে মরিনিয়ো ও জিওভান্নি ত্রাপাত্তোনির রেকর্ডেও ভাগ বসিয়েছেন এমেরি।

অন্যদিকে ১২২ বছরের ইতিহাসে প্রথম বড় শিরোপার স্বপ্ন দেখেছিল ফ্রাইবুর্গ। কিন্তু পুরো ম্যাচে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি তারা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/hi7b
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন