হামাসকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত যুদ্ধবিরতি নয়: নেতানিয়াহু

- Advertisements -

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করা হবে না জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সোমবার সাংবাদিকদের এই কথা বলেন তিনি।

Advertisements

নেতানিয়াহু আরো বলেন, যতক্ষণ ইসরায়েলের জয় নিশ্চিত না হচ্ছে, ততক্ষণ লড়াই অব্যাহত থাকবে। হামাসকে ছাড় দেওয়ার কোনো প্রশ্নই আসে না।

সোমবারই ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র জোনাথন কনরিকাস জানিয়েছেন, “গাজার বেসামরিক মানুষ আমাদের শত্রু নয়। আমাদের লক্ষ্য হামাস। ওই অঞ্চলের বেসামরিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য যা যা করা প্রয়োজন ছিল, আমরা তার সবটাই করেছি।”

Advertisements

তবে নেতানিয়াহুর মতোই তিনিও স্পষ্ট করে দিয়েছেন, আপাতত যুদ্ধবিরতি ঘোষণার কোনো সম্ভাবনাই নেই। হামাসকে নিশ্চিহ্ন করেই যুদ্ধবিরতি ঘোষণা করা হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/svqp
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন