English

30 C
Dhaka
মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬
- Advertisement -

সিলেটে পেট্রোল পাম্পে হামলার প্রতিবাদে ধর্মঘটের ডাক

- Advertisements -

সিলেটে একের পর এক পেট্রোল পাম্পে হামলা, হুমকি ও হেনস্তার ঘটনা ঘটছে। এর  প্রতিবাদে প্রতীকী ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন, সিলেট বিভাগীয় শাখা।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ মঙ্গলবার বেলা ২টা পর্যন্ত সিলেট বিভাগের সকল পেট্রোল পাম্পে প্রতীকী কর্মবিরতি ও ধর্মঘট পালন করা হবে। এসময় সিলেটের সব পেট্রোল পাম্প বন্ধ থাকবে।

সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার রিয়াসাদ আজিম ও সাধারণ সম্পাদক হুমায়ূন আহমদ এক বিবৃতিতে জানান, সোমবার সন্ধ্যায় সিলেট নগরীর চৌকিদেখিস্থ উত্তরা পেট্রোলিয়ামে লাইনে দাঁড়িয়ে জ্বালানি সংগ্রহ করার অনুরোধ করায় কতিপয় উচ্ছৃঙ্খল বখাটে তরুণ পাম্পের বিক্রয়কর্মী মিঠু গোয়ালাকে (২২) মারধর করে গুরুতর আহত করে।

নেতৃবৃন্দ বলেন, এ ঘটনাটি বিচ্ছিন্ন নয়। সোমবার শ্রীমঙ্গলের একটি রিফুয়েলিং স্টেশনে এবং রবিবার রাতে সিলেট শহরের আরেকটি রিফুয়েলিং স্টেশনে একইভাবে কর্মচারীদের উপর হামলা, হেনস্তা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটেছে। এতে পেট্রোল পাম্পের কর্মচারীরা চরম অনিরাপত্তার মধ্যে দায়িত্ব পালন করতে হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে একদিকে মালিক-শ্রমিক রাত-দিন পরিশ্রম করছেন। এছাড়া সংশ্লিষ্ট মহলের সাথে আলোচনা ও সমন্বয় করে সিলেটে জ্বালানি সরবরাহ বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে। এই অবস্থায় পেট্রোল পাম্পের কর্মচারীদের উপর হামলার ঘটনা খুবই ন্যক্কারজনক।

এই অবস্থায় রিফুয়েলিং স্টেশন ও কর্মরত শ্রমিক-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন, সিলেট বিভাগীয় শাখা প্রতীকী ধর্মঘট তথা কর্মবিরতির ডাক দিয়েছে। আজ মঙ্গলবার বেলা ২টা পর্যন্ত এ ধর্মঘট চলবে।

এছাড়া সংগঠনের পক্ষ থেকে ৫ দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো :
১.    পেট্রোল পাম্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতে অবিলম্বে কার্যকর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
২.    হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।
৩.    বিপিসি আরোপিত অযৌক্তিক দৈনিক কোটা পদ্ধতি অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
৪.    স্বাভাবিক, বাস্তবসম্মত ও কার্যকর জ্বালানি বিপণন ব্যবস্থা পুনর্বহাল করতে হবে।
৫.    সিলেট অঞ্চলে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় অতিরিক্ত সরবরাহ নিশ্চিত করতে হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/r8vt
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন