ইসরায়েলের জ্বালানি স্থাপনায় ড্রোন হামলার দাবি ইরানের

- Advertisements -

ইরানের সেনাবাহিনী দাবি করেছে, তারা ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফাতে অবস্থিত একটি তেল ও গ্যাস পরিশোধনাগার এবং জ্বালানি সংরক্ষণ স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে।

Advertisements

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে ইরানি সেনাবাহিনী জানায়, সাম্প্রতিক সময়ে ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর হামলার প্রতিক্রিয়ায় এই অভিযান চালানো হয়েছে। হামলায় ইরান বিমানবাহিনীর পরিচালিত আত্মঘাতী ড্রোন ব্যবহার করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, ড্রোনগুলো ইসরায়েলের হাইফা শহরের তেল ও গ্যাস পরিশোধনাগার এবং জ্বালানি সংরক্ষণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালায়। তবে হামলার ফলে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/7ufl
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন