নিসচা জুড়ী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন লাভ

- Advertisements -

নিরাপদ সড়ক চাই(নিসচা) মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নিসচা কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন ও মহাসচিব সৈয়দ এহসানুল হক কামাল এ কমিটির অনুমোদন দেন।

বৃহস্পতিবার (১৬)সেপ্টেম্বর সন্ধ্যা সাত ঘটিকা নিসচা কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের হাত থেকে অনুমোদিত কমিটির কপি গ্রহণ করেন নবগঠিত জুড়ী উপজেলা কমিটির সভাপতি সাইফুল ইসলাম সাইফ।

Advertisements

এসময় উপস্থিত ছিলেন নিসচা কেন্দ্রীয় কমিটির মহাসচিব সৈয়দ এহসান উল হক কামাল, যুগ্ন মহাসচিব লিটন এরশাদ, সহ-সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মিশু।

Advertisements

উল্লেখ্য, সাইফুল ইসলাম সাইফ কে সভাপতি ও মোঃ সিরাজুল ইসলাম জসিমকে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য ৪২ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/5qn4
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন