বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে নিসচা শাখার মতবিনিময়

- Advertisements -

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলার শাখার নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

Advertisements

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২ ঘটিকার সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রত্নদীপ বিশ্বাসের সাথে নিসচার মতবিনিময় করা হয়। নিসচা বড়লেখা উপজেলার শাখার বিভিন্ন কর্মসূচি সম্পর্কে ডাঃ রত্নদীপ বিশ্বাস কে অভিহিত করা হয়। এসময় বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রত্নদীপ বিশ্বাস বলেন, নিসচা বড়লেখা উপজেলা শাখার কার্যক্রম প্রশংসার দাবীদার এবং সকল কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন পরিসংখ্যান কর্মকর্তা সুমন দাস, নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ সভাপতি মার্জানুল ইসলাম, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক আমান হাসান, প্রকাশনা সম্পাদক মারুফ হোসাইন সুমন, দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক রমা কান্ত দাস, শুভাকাঙ্ক্ষী লিমন আহমদ সহ প্রমুখ।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/rb7r
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন