বৃহস্পতিবার চিকিৎসক সহ সিলেট বিভাগে ১২ জনের করোনা পজেটিভ

- Advertisements -

মঙ্গলবার (৩১) ডিসেম্বর সিলেট ওসমানী হাসপাতাল ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে সিলেট বিভাগের চার জেলার আরও ১২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান মঙ্গলবার নমুনা পরিক্ষায় ৪ জনের রিপোর্ট পজিটিভ আসে।আক্রান্ত ব্যাক্তির মধ্যে সিলেট জেলার ৩জন ও সুনামগঞ্জ জেলার ১ জন বাসিন্দা।

Advertisements

এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নূরনবী আজাদ জুয়েল জানান, আজ শাবির ল্যাবে ৯৪ টি নমুনা পরীক্ষায় ৮ জন করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন।

শনাক্তদের সিলেট জেলার ৪ জন, সুনামগঞ্জ জেলার ১ জন,হবিগঞ্জ জেলার ২ জন ও মৌলভীবাজার জেলার ১ জন বাসিন্দা।
এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৮৬ জন। এরমধ্যে সিলেট জেলায় ৯ হাজার ১৩৯ জন, সুনামগঞ্জ জেলায় ২ হাজার ৫১২ জন,হবিগঞ্জ জেলায় ১হাজার ৯৫৩ জন,মৌলভীবাজার জেলায় ১ হাজার ৮৭৮ জন।

এই পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিভাগে মারা গেছেন ২৬৩ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৯৯, সুনামগঞ্জে ২৬, হবিগঞ্জে ১৬ এবং মৌলভীবাজারে ২২ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ২৮ জন করোনা মুক্ত হয়েছেন।

Advertisements

এই নিয়ে সিলেট বিভাগের ১৪ হাজার ৫১১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে সিলেট জেলায় ৮৭০৯, সুনামগঞ্জে ২৪৭১, হবিগঞ্জে ১৫৯৭, মৌলভীবাজারে ১৭৪১ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/t634
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন