আলভেসের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ

- Advertisements -

নতুন বছরকে স্বাগত জানাতে বার্সেলোনায় গিয়েছেন ব্রাজিলীয় তারকা দানি আলভেস। নিজের পুরনো ঠিকানায় গিয়ে বিপাকে পড়েছেন তিনি।  বর্ষীয়ান এই ফুটবলারের ওপর যৌন হেনস্তার অভিযোগ এনেছেন এক নারী। এ ব্যাপারে তদন্ত করছে কাতালুনিয়া পুলিশ।

আলভেসের বিরুদ্ধে অভিযোগ, গত ৩০ ডিসেম্বর শুক্রবার বার্সেলোনার একটি নাইট ক্লাবে কোনো সম্মতি ছাড়া ওই নারীর অন্তর্বাসে হাত দেন আলভেস। সাবেক বার্সো ডিফেন্ডারের এমন কাণ্ডের পর ঘাবড়ে যান সেই নারী। পরে বন্ধুদের ও নিরাপত্তাকর্মীদের ডাকতে শুরু করেন। বন্ধুরা তাকে নিরাপদ জায়গায় সরিয়ে নেন। এই ফাঁকে আলভেস ঘটনাস্থল থেকে চলে যান।

Advertisements

আলভেসের ঘনিষ্ঠ লোকেদের সঙ্গে কথা বলে স্প্যানিশ সংবাদমাধ্যম এবিসি জানায়, যৌন হেনস্তার অভিযোগ অস্বীকার করেছেন আলভেস। ঘটনাস্থলে নাকি অল্প সময়ের জন্য ছিলেন ৩৯ বছর বয়সী ফুটবলার।  পুলিশ ওই অভিযোগকারী নারীর বয়ান নিয়েছে। তবে আনুষ্ঠানিক কোনো অভিযোগ গঠন করা হয়নি।

Advertisements

২০০৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত বার্সায় খেলেছেন আলভেস। ২০২১ সালের শেষদিকে কেবল ছয় মাসের আবারও যোগ দেন ক্লাবটিতে। গত বছরের মাঝের সময়ে মেক্সিকান ক্লাব ইউনিভার্সিদাদ নাসিওনালে নাম লেখান তিনি। কাতার বিশ্বকাপেও ব্রাজিলের জার্সিতে দেখা গেছে তাকে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/tbbk
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন