প্রথমবার গান গাইলেন চাঁদনী

- Advertisements -

অভিনেত্রী ও নৃত্যশিল্পী পরিচয়ের পাশে নতুন তকমা ‘কণ্ঠশিল্পী’ যুক্ত করলেন চাঁদনী।   অভিনেত্রী-নৃত্যশিল্পী মেহবুবা চাঁদনী প্রথমবারের মতো একটি গানে কণ্ঠ দিয়েছেন। এই গানের শিরোনাম ‘জানি না। ’

চাঁদনীর গাওয়া গানের শিরোনাম তাঁর মা ফাতেমা বেগম।

Advertisements

আর সুর করছেন ফারহান লাবিব আহমেদ। শুধু গানই নয় এর জন্য একটি মিউজিক ভিডিও বানানো হয়েছে। ভিডিওর সঙ্গেই গানটি প্রকাশ করার পরিকল্পনা নেওয়া হয়।   ভিডিও নির্মাণ করেছেন টুকু খন্দকার।

গাওয়ার পাশপাশি এই গানের মডেলও হয়েছেন চাঁদনী নিজেই। খুবই দ্রুত এটি প্রকাশ হতে যাচ্ছে বলে জানা গেছে।

Advertisements

প্রথমবার গান গাওয়ার অনুভূতি জানিয়ে বললেন, অনেকদিন আগে একটি টেলিফিল্মের জন্য আমার মা গানটি লিখেছিলেন। পরে ওই টেলিফিল্মটি তৈরি না হওয়ায় আমি নিজেই গানটিতে কণ্ঠ দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। খুবই সুন্দর একটি কাজ হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/toul
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন