সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু

- Advertisements -

সাতক্ষীরার আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উৎপল সরদার (১৯) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলার বামনডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে।

Advertisements

নিহত উৎপল সরদার উপজেলার বামনডাঙ্গা গ্রামের দেবব্রত সরদারের ছেলে। তিনি উচ্চ মাধ্যমিকের ছাত্র ছিলেন।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, ‘উৎপল তার প্রতিবেশী কাকার বাড়িতে দিন মজুরির কাজ করছিলেন। এ সময় ওই বাড়ির আর্থিংয়ের তার বিদ্যুতায়িত হয়ে যায় এবং তাতে স্পর্শ লেগে ঘটনাস্থলেই উৎপলের মৃত্যু হয়।’

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/tvlm
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন