যখন-তখন আন্দোলনে নেমে পড়লে তা সফল হয় না: নজরুল ইসলাম খান

- Advertisements -

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, মে দিবসের প্রথম শিক্ষা হলো যখন-তখন আন্দোলনে নেমে পড়লে তা সফল হয় না। এর জন্য সংগঠিত হয়ে আন্দোলনের প্রস্তুতি নিতে হয় এবং যথাসময়ে সে আন্দোলনের ঘোষণা দিতে হয়, তাহলেই আন্দোলনে বিজয় হয়।

আজ শুক্রবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

Advertisements

তিনি বলেন, আমাদের শ্রমিক আন্দোলনের পূর্বপুরুষরা ঐক্যবদ্ধ হতে পেরেছিলেন বলেই তারা মে দিবসের জন্ম দিতে পেরেছিলেন। মহান মে দিবস, তার আগে ও পরে একই চেতনাকে ধারণ করে শ্রমজীবী জনগণের ন্যায্য দাবি আদায়ের সংগ্রামে যারা জীবন দিয়েছেন, তাদের সবার স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা জানাই।

Advertisements

তিনি আরো বলেন, এই দিনটি শ্রমিক আন্দোলনের ইতিহাসে এক অনন্য দিন। আজকের এই দিনে দেশ ও প্রবাসে যে সব বাংলাদেশি শ্রমিক আছেন এবং সারা দুনিয়ার মেহনতি মানুষদের প্রতি আমি অভিনন্দন জানাই।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/tz14
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন