ঈদে ২ চ্যানেলে ড. মাহফুজুর রহমানের সংগীতানুষ্ঠান

- Advertisements -

প্রতি বছরের মতো এ বছর ঈদেও একক সংগীতানুষ্ঠান নিয়ে দর্শকদের মাঝে হাজির হচ্ছেন কণ্ঠশিল্পী ড. মাহফুজুর রহমান। এবার একসঙ্গে দুটি চ্যানেলে একক সংগীতানুষ্ঠান নিয়ে আসছেন তিনি। এটিএন বাংলার পাশাপাশি সংবাদভিত্তিক চ্যানেল এটিএন নিউজেও দেখা যাবে এই শিল্পীকে। সংগীতের প্রতি তার রয়েছে অসম্ভব ভালোবাসা। তাই তো নিজেই যুক্ত হয়েছেন গানের ভুবনে।

Advertisements

২০১৬ সাল থেকে ধারাবাহিকভাবে এটিএন বাংলায় প্রচার হচ্ছে তার গাওয়া গান নিয়ে একক সংগীতানুষ্ঠান। এ ধারাবাহিকতায় এবারের ঈদেও তার গাওয়া একগুচ্ছ গান নিয়ে এটিএন বাংলায় ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে একক সংগীতানুষ্ঠান ‘তুমি আমার অন্তরে’। এবারের অনুষ্ঠানে রয়েছে মোট ১১টি গান।

অ্যালবামের গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ এবং ড. মাহফুজুর রহমান। অ্যালবামে রয়েছে ভেঙে চুরে ছারখার, তোমার হাসি ভালোবাসি, মনটা শুধু তোমার, চুপি চুপি কাছে এসে, তোমায় খুঁজে বেড়ায়, ঐ আকাশ নীলে দুজন এবং রিমিক্স দাইমা-৩ শিরোনামের গান। এছাড়ও অনুষ্ঠানে থাকছে জনপ্রিয় চারটি গজল। এগুলো হলো আকেলা না জানা, কাভিতো তুমকো, মুঝে তুম নাজারসে ও চুপকে চুপকে।

Advertisements
এটিএন নিউজে প্রচার হবে ড. মাহফুজুর রহমানের একক সংগীতানুষ্ঠান ‘তোমার মাঝে বাঁচি’। ১০টি গান দিয়ে সাজানো হয়ে এ অনুষ্ঠানটি। এ অনুষ্ঠানেও থাকছে জনপ্রিয় চারটি গজল। এগুলো হলো ফাসানা এ দিল, দুনিয়া কিসি কে পেয়ার, হামছে বাদাল গ্যায়া ও ঝুমে এ দিল। এছাড়া থাকছে আজ থেকে সবাইকে, তুমিতো জানো না, একটুখানি হাসো না, ও রমনী, তোমাকে ভালোবাসি খুব এবং মনের স্বীকৃতি শিরোনামের গান। এটিএন বাংলার স্টুডিওতে গানগুলো চিত্রায়ন করা হয়েছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/u0mb
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন