বিশাল আকৃতির মাছ ধরে রিয়াজের উচ্ছ্বাস

- Advertisements -

চিত্রনায়ক রিয়াজ আহমেদ ছুটিতে একটি বিশাল আকৃতির মনসটার কার্প বা কাতল মাছ ধরতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

মাছটি কোলে নিয়ে ছবি তুলে তা নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেছেন। তবে বিশাল আকৃতির এই কাতলা ধরতে বেশ বেগ পেতে হয়েছে বলেও জানান তিনি।

প্রকাশিত ছবিতে রিয়াজের সঙ্গে তার স্ত্রী মাসফিকা তিনা ও কন্যাসন্তান আমিরাকে দেখা গেছে।

Advertisements

ছবির ক্যাপশনে এই অভিনেতা লেখেন, ‘আমাদের এবারের ছুটির বাড়তি পাওয়া এই বিশাল মনস্টার কার্প (কাতল), এই সাইজের মাছ এখন বেশ বিরল। মাছটি ল্যান্ডিং করানো কঠিন ছিল। কারণ আমার মাছ তোলার নেটের থেকে এটার আকার বড়। ’

তিনি আরো লেখেন, ‘প্রতি মুহূর্তে মনে হচ্ছিল এই বুঝি ছুটে গেল, সেই টেনশনে ভিডিও করা হয়নি আমার ফোনে। সৃষ্টিকর্তাকে জানাই কৃতজ্ঞতা। ধন্যবাদ তিনা ও আমিরা- রোদে পুড়ে আমাকে সময় দেবার জন্য…। ’

Advertisements

চলতি বছরের শুরুতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে বেশ আলোচনায় ছিলেন চিত্রনায়ক রিয়াজ।

নির্বাচনে কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে সহ-সভাপতি পদে প্রার্থী হলেও জয় পাননি তিনি। তবে কার্যকরী পরিষদের নির্বাচিত সদস্য চিত্রনায়িকা রোজিনা স্বেচ্ছায় পদত্যাগ করায় তার জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন ‘হৃদয়ের কথা’খ্যাত এই তারকা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/u23b
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন