উত্তরায় রেস্টুরেন্টে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

- Advertisements -

রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরে একটি রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানিয়েছে, রেস্টুরেন্টটিতে আগুন লাগার সংবাদ পাওয়ার পর সকাল ১০টা ৪৪ মিনিটে পৌঁছে তা নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিস কর্মীরা। উত্তরা, টঙ্গী, বারিধারা, কুর্মিটোলা, সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

Advertisements

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনারুল ইসলাম দোলন। তিনি বলেন, সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে আমাদের কাছে সংবাদ আসে উত্তরা ১২ নম্বর সেক্টরে এক রেস্টুরেন্টে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে আমাদের আটটি ইউনিট যায়। পরে আরেকটি ইউনিট যোগ দেয়।

Advertisements

বর্তমানে ঘটনাস্থলে আমাদের নয়টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলেও আনারুল ইসলাম দোলন উল্লেখ করেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/u3xi
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন