ঈদের তারিখ ঘোষণা করল যেসব দেশ

- Advertisements -

পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখতে বসেছে বিশ্বের অনেক মুসলিম দেশ। এই চাঁদ দেখার ওপর নির্ভর করছে কবে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। ইতিমধ্যে ঈদের তারিখ ঘোষণা করেছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ব্রুনাই। তবে সৌদি আরবের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

ইন্দোনেশিয়া জানিয়েছে, আগামীকাল বুধবার শুরু হবে জিলহজ মাস। সে অনুযায়ী ৬ জুন শুক্রবার পালিত হবে পবিত্র ঈদুল আজহা।

Advertisements

আর মালয়েশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি, ফলে ২৯ মে থেকে শুরু হবে জিলহজ মাস। আর ঈদ উদযাপিত হবে ৭ জুন শনিবার।

Advertisements

এ ছাড়া আরেক মুসলিম দেশ ব্রুনাই জানিয়েছে, দেশের কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি, ফলে ২৯ মে থেকে শুরু হবে জিলহজ মাস। আর ঈদ উদযাপিত হবে ৭ জুন শনিবার।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ubqx
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন