সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, ঈদুল আজহার আগেই ফিরবেন দেশে

- Advertisements -

মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। দীর্ঘ লড়াই শেষে তিনি এখন অনেকটা শঙ্কামুক্ত এবং সুস্থতার পথে।

বুধবার (৬ মে) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

Advertisements

মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাসের বরাত দিয়ে তিনি বলেন, মির্জা আব্বাস এখন পুরোপুরি শঙ্কামুক্ত। তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারছেন। মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ঈদুল আজহার আগেই তার দেশে ফেরার পরিকল্পনা রয়েছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে তিনি নিজেই ভিডিও বার্তার মাধ্যমে সবার সামনে উপস্থিত হবেন এবং দোয়া চাইবেন। শারীরিক প্রক্রিয়া ও থেরাপি শেষ করে শিগগিরই তিনি দেশে ফিরে আসবেন।

Advertisements

উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় অসুস্থ হয়ে পড়ার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসের মাথায় অস্ত্রোপচার করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরে যান। সেখান থেকে বর্তমানে তিনি চিকিৎসার জন্য মালয়েশিয়ায় অবস্থান করছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/1av0
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন