বৃহস্পতিবার রাত থেকেই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল-লেবানন: ট্রাম্প

- Advertisements -

বৃহস্পতিবার রাত থেকেই ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও লেবানন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ কথা জানিয়েছেন।

বৃহস্পতিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও লেবাননের প্রধানমন্ত্রী জোসেফ আউনের সঙ্গে  ফোনালাপ কথা বলেন ট্রাম্প। এরপরই যুদ্ধবিরতির এই সিদ্ধান্তের কথা জানান তিনি।

মার্কিন প্রেসিডেন্ট নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন, ইসরায়েল ও লেবানন ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা (ইস্টার্ন টাইম বিকাল ৫টা) থেকেই কার্যকর হচ্ছে এই যুদ্ধবিরতি।

এদিকে, মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস-এর প্রতিবেদক বারাক রাভিদ একটি ইসরায়েলি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, বৃহস্পতিবার রাতে ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা হতে পারে।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সও একটি ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ১৬ এপ্রিল রাতের মধ্যেই যুদ্ধবিরতি ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। 

The short URL of the present article is: https://www.nirapadnews.com/uptz
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন