ইবিতে সাংবাদিক মারধরের ঘটনায় ৩ শিক্ষার্থী বহিষ্কার

- Advertisements -

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাংবাদিকদের মারধরের ঘটনায় তিন শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার এবং নয় শিক্ষার্থীকে সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা গেছে।

অফিস আদেশে বলা হয়েছে,গত ৩০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ২৭১তম সিন্ডিকেট সভায় অভিযুক্তদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

Advertisements

অফিস আদেশে বলা হয়, গত ১২ জুলাই বিকালে বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে অর্থনীতি বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও সাংবাদিকদের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটে। এসময় সাংবাদিকদের মারধর এবং প্রক্টরের কাছে মিথ্যা লিখিত অভিযোগের দেয়ায় উপাচার্যের গঠিত কমিটির সুপারিশ এবং সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী তিন জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়া নয় জনকে সর্তক করা হয়েছে।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক বলেন, সিন্ডিকেটে তাদের বিষয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের চিঠির মাধ্যমে জানানো হয়েছে।

বহিষ্কার হওয়া তিন শিক্ষার্থী হলেন, বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০২০-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাহিদ হাসান, রিয়াজ মোর্শেদ ও আফসানা পারভীন তিনা।

Advertisements

এছাড়া ২০২২-২৩ শিক্ষাবর্ষের সাইফুল ইসলাম, মিল্টন মিয়া, মশিউর রহমান, রাকিব হোসেন, ২০২০-২১ শিক্ষাবর্ষের  সৌরভ দত্ত, মিনহাজুল আবেদীন,  সাব্বির হোসেন,  সৌরভ হোসেন সজীব ও ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ফরিদুল আলম পান্নাকে একই ঘটনায় সতর্ক করা হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/uxsn
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন