বাসে উঠতে তৃতীয় লিঙ্গ সদস্যদের ধাক্কাধাক্কি, পিষ্ট হয়ে বৃদ্ধ নিহত

- Advertisements -

ময়মনসিংহের ভালুকায় বাসচাপায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ (৭০) নিহত হয়েছেন। মঙ্গলবার (২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভারাডোবা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

Advertisements

হাইওয়ে পুলিশ সূত্র জানায়, ঘটনার সময় ময়মনসিংহগামী একটি বাসে ওঠার চেষ্টা করছিলেন ওই বৃদ্ধ। এসময় তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর কয়েকজন সদস্য ওই বাসে উঠতে চাইলের চালকের সহকারী বাধা দেন। ধাক্কাধাক্কি লেগে ওই বৃদ্ধ নিজেকে সামলাতে না পেরে সড়কের ওপর পড়ে যান। বাসটি দ্রুত ছেড়ে দিলে বৃদ্ধ বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।

ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, নিহতের পরিচয় পাওয়া যায়নি। বাসটি জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছেন।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/uyj2
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন