এবার সিঙ্গেল স্ক্রিনে ‘রাক্ষস’

- Advertisements -

গেল ঈদে মুক্তিপ্রাপ্ত আলোচিত সিনেমাগুলোর একটি ‘রাক্ষস’। পাইরেসি ঠেকাতে সিনেমাটি মুক্তি পায় দেশের মাল্টিপ্লেক্সগুলোতে। দর্শক আগ্রহ দেখে এবার ‘রাক্ষস’ মুক্তি পেতে যাচ্ছে সিঙ্গেল স্ক্রিনে। আগামী শুক্রবার (৩ এপ্রিল) থেকে মাল্টিপ্লেক্সের পাশাপাশি ৩০টির মতো সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পাচ্ছে এটি।

সিনেমার অন্যতম প্রযোজক শাহরীন আক্তার সুমি বলেন, ‘দর্শকরা এতদিন বলছিল, তাদের ঈদ শুরু হয়নি। রাক্ষস দিয়ে তাদের ঈদ শুরু হলো। হল মালিকদের কাছে আমাদের ছবিটির ভালো চাহিদা রয়েছে। প্রথম পর্যায়ে আমরা ৩০টির মতো হলে দিচ্ছি। এরপর আস্তে আস্তে এ সংখ্যা বাড়বে।’

সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এটি তার দ্বিতীয় সিনেমা; প্রথমটি ছিল ‘বরবাদ’। যেখানে অভিনয় করেছিলেন শাকিব খান। নির্মাতার ভাষ্য অনুযায়ী, ‘রাক্ষস’ সেই বরবাদ সিনেমারই ইউনিভার্স।

সিনেমাতে সিয়ামের বিপরীতে আছেন কলকাতার সুষ্মিতা চ্যাটার্জি। পাশাপাশি আরও অভিনয় করেছেন আলী রাজ, সোহেল মণ্ডলসহ অনেকে। সিনেমার বিশেষ গানে অংশ নিয়েছেন বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/v1qk
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন