দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৬৭৪ জন

- Advertisements -

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৩ হাজার ৬৭৪ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৯১ হাজার ৮০৬ জনে। একই সময়ে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আরও ৩৯ জন।

মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে আট হাজার ৮৬৯ জনে। শনিবার (২৭ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Advertisements

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো ১ হাজার ৯৭১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৩৩ হাজার ৯২২ জন।

Advertisements

এর আগে শুক্রবার (২৬ মার্চ) দেশে আরো ৩ হাজার ৭৩৭ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরো ৩৩ জন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/vh7h
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন