নকলবিরোধী অভিযানে মিলনের পুরোনো রূপ, জানালায় দাঁড়িয়ে নজরদারি

- Advertisements -

নকলের বিরুদ্ধে আপসহীন অবস্থান নিয়ে আবারও সরব হলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। রাজধানীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে জানালা দিয়ে হল পর্যবেক্ষণের দৃশ্য নজর কাড়ে সবার।

শনিবার সকালে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের অধীনে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষা পরিদর্শনে গিয়ে তিনি কখনও জানালার ফাঁক দিয়ে ভেতরের পরিস্থিতি দেখেন, আবার কখনও হঠাৎ করেই কাচ সরিয়ে পরীক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

মন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ছবিতেও দেখা যায়, তিনি জানালার গ্রিল ধরে গভীর মনোযোগে পরীক্ষার হলের ভেতরের অবস্থা পর্যবেক্ষণ করছেন।

সংশ্লিষ্টরা জানান, তিনি সরকারি বাংলা কলেজ, রেসিডেন্সিয়াল মডেল কলেজ, তেজগাঁও কলেজসহ রাজধানীর একাধিক কেন্দ্র ঘুরে দেখেন। পাশাপাশি গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সে মাদ্রাসা শিক্ষকদের পরীক্ষাও পরিদর্শন করেন।

এর আগে শুক্রবার এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষক নিয়োগে কোনো ধরনের দুর্বলতা বা বিচ্যুতি থাকলে তা কঠোরভাবে খতিয়ে দেখা হবে। মেধাবীদের বঞ্চিত না করার বিষয়ে তিনি জোর দেন।

এদিকে ঢাকার নির্ধারিত ৯টি ভেন্যুতে চারটি গ্রুপে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সময়সূচি অনুযায়ী ‘ক’ গ্রুপ সকাল ৯টা থেকে ১০টা, ‘খ’ গ্রুপ বেলা ১১টা ৩০ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট, ‘গ’ গ্রুপ দুপুর ২টা থেকে বিকেল ৩টা এবং ‘ঘ’ গ্রুপ বিকেল ৪টা ৩০ মিনিট থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/vu58
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন