সিনেমার প্রতিও বিশেষ আগ্রহ নেই আরভের। অক্ষয় চান তার প্রযোজনা সংস্থার দায়িত্ব একদিন ছেলে সামলাক। কিন্তু আরভের ঝোঁক অন্য দিকে। তিনি ফ্যাশন জগতেই নিজের ক্যারিয়ার গড়তে আগ্রহী। বর্তমানে লন্ডনে থাকেন তিনি। নিজের পছন্দমতো কাজও খুঁজে নিয়েছেন।
একাধিক সাক্ষাৎকারে অক্ষয় জানিয়েছেন, আরভ খুবই সরল প্রকৃতির। মানুষ চিনতে অনেক সময় ভুল করে ফেলে। বলিউডের অনেকেই অক্ষয়কে সুকৌশলী বলেই মনে করেন। যিনি নিজের পরিশ্রমে ইন্ডাস্ট্রিতে শক্তিশালী অবস্থান তৈরি করেছেন। আজ তার সম্পত্তির পরিমাণ হাজার কোটি টাকায় পৌঁছলেও, সেই ঐশ্বর্যের প্রতি বিন্দুমাত্র আকর্ষণ নেই আরভের।অক্ষয়ের কথায়, আমার ছেলে সিনেমায় একদমই আগ্রহী নয়। খুব সাধারণ একটা চাকরি করে। অল্প টাকা রোজগার। আমার মতে, এতে কোনও খারাপ কিছু নেই। ও ফ্যাশন নিয়ে কিছু করতে চায়। গ্রামে গিয়ে ব্লক প্রিন্টিং বা অন্যান্য হস্তশিল্প শেখে। আমি শুধু বলেছি, যা-ই করো, কখনও কারও ক্ষতি কোরো না।
অক্ষয় আরও জানান, আরভ নিজের কাজ নিজেই করতে ভালোবাসেন। রান্না থেকে শুরু করে জামাকাপড় ধোয়া, সব কিছুই নিজেই সামলায়।
এই অভিনেতা আরো জানান, ফ্যাশন নিয়ে পড়াশোনা করলেও দামি পোশাকের প্রতি কোনও আলাদা টান নেই আরভের। বরং পুরনো জিনিসের প্রতিই বেশি আগ্রহ। পুরনো জামাকাপড়ের দোকান থেকে পোশাক কিনে পরতেই স্বচ্ছন্দ বোধ করে আরভ।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/vylp
