কাদেরের পর এবার সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

- Advertisements -

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পর এবার চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুরে গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে তারা সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, সফরে মির্জা ফখরুলের সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগমও গেছেন।

Advertisements

এর আগে গতকাল রবিবার সকালের ফ্লাইটে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Advertisements

উল্লেখ্য, গত বছর ৯ অক্টোবর গ্রেপ্তারের পর সাড়ে তিন মাস কারাভোগ করে গত ১৫ ফেব্রুয়ারি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামিনে কারামুক্ত হন। এরপর সিঙ্গাপুরে চিকিৎসার সিদ্ধান্ত নেন। তারা দুজনই অসুস্থ। এর আগেও মহাসচিব ও তার স্ত্রী সিঙ্গাপুরে চিকিৎসা নেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/w0ra
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন