উচ্চ তাপমাত্রা এবং এ সংক্রান্ত করণীয় বিষয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কোনো বার্তা প্রচার করেনি বলে জানিয়েছে সংস্থাটি।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/4jle
উচ্চ তাপমাত্রা এবং এ সংক্রান্ত করণীয় বিষয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কোনো বার্তা প্রচার করেনি বলে জানিয়েছে সংস্থাটি।
শনিবার (২৫ এপ্রিল) ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেল থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, আগামী ২৯ এপ্রিল থেকে ১২ মে এবং ২৫ মে থেকে ৪ জুন পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি ও করণীয় সংক্রান্ত একটি বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে ‘ডাইরেক্টর জেনারেল সিভিল ডিফেন্স’-এর বরাত উল্লেখ করা হলেও বার্তাটির সঙ্গে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কোনো সম্পর্ক নেই।
এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পক্ষ থেকে সর্বসাধারণকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আবহাওয়া নিয়ে একটি পোস্ট দেখা যাচ্ছে।
পোস্টে দাবি করা হচ্ছে, ‘উচ্চ সতর্কতা জারি করা হয়েছে… ২৯ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত, সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত, কোনো ব্যক্তি যেন বাইরে (খোলা আকাশের নিচে) না যান, কারণ আবহাওয়া দপ্তর জানিয়েছে যে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ৫৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।…নিচে দেওয়া হয়েছে বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর নাগরিক ও বাসিন্দাদের নিম্নলিখিত বিষয়ে সতর্ক করছে।’
nirapadnews.com
নিরাপদ মিডিয়া এন্ড কমিউনিকেশনস লিমিটেড কর্তৃক প্রকাশিত। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নিবন্ধন নম্বর-১৩। প্রধান সম্পাদক: ইলিয়াস কাঞ্চন নির্বাহী সম্পাদক: মিরাজুল মইন জয়
