নিসচা কমলগঞ্জ শাখার পক্ষ থেকে চা শ্রমিক কমলি রবিদাসকে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান

- Advertisements -

নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর এর বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত সন্তোষ রবিদাসের মা চা শ্রমিক কমলি রবিদাসকে শ্রেষ্ঠ মায়ের সম্মাননা স্মারক ও উপহার সামগ্রিক প্রদান করা হয়।

Advertisements

উক্ত সম্মাননা স্বারক প্রধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার আহবায়ক মোঃ আব্দুস সালাম, সদস্য সচিব এ এস এম কাইয়ুম, আবিদুর রহমান কাওছার, সবুজ আহমেদ, তারেকুল রহমান অনিক, সাংবাদিক রফিক প্রমুখ।

অদম্য জীবনযোদ্ধা কমলী রবি দাস, বিয়ের অল্পকিছুদিন পরেই স্বামীকে হারান, ৬ মাসের শিশুপুত্র সন্তোষকে নিয়ে চা বাগানের শ্রমিক হিসেবে অবর্ননীয় দুঃখ-কষ্ট সহ্য করেও ছেলেকে লেখাপড়া করিয়েছেন দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টির মার্কেটিং ডিপার্টমেন্টের অদম্য মেধাবী শিক্ষার্থী, সন্তোষ রবিদাস অঞ্জন। তার চা শ্রমিক, সংগ্রামী জীবন যোদ্ধা মায়ের জন্য নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে শ্রেষ্ট মায়ের সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/wjzm
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন