English

19.3 C
Dhaka
শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
- Advertisement -

আগামী ১২ ফেব্রুয়ারির ভোট হবে দেশকে বদলে দেওয়ার: ডা. শফিকুর

- Advertisements -

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির ভোট হবে বাংলাদেশকে বদলে দেওয়ার ভোট। এটা ‘২৪-এর যোদ্ধাদের আকাঙ্ক্ষার ভোট। এই ভোটের সঙ্গে গণভোট ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে একটি পরিবর্তিত বাংলাদেশ আমরা পাবো। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত মানুষ পরিবর্তন চায়। যে দেশ দুর্নীতিতে সেরা হয়, সে দেশ আমার দেশ নয়। এ দেশে কোনো দুর্নীতি হবে না, চাঁদাবাজ থাকবে না।

আজ শনিবার মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা ফুটবল খেলার মাঠে ১১ দল আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কুলাউড়ার কৃতীসন্তান ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, সারাবিশ্ব সামনের দিকে আগাচ্ছে আর আমরা পেছনের দিকে যাচ্ছি। প্রবাসীরা এ দেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ফলে প্রবাসী অধ্যুষিত এই সিলেট বিমানবন্দরটি পূর্ণাঙ্গ ও আন্তর্জাতিক বিমানবন্দর না হওয়ায় পশ্চিমা বিশ্বের সঙ্গে যোগাযোগে ভোগান্তিতে পড়তে হয়। আমি যদি সুযোগ পাই; তাহলে সিলেট বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানের বিমানবন্দরে রূপান্তরিত করবো। তাছাড়া প্রবাসে কোনো রেমিটেন্স যোদ্ধা মারা গেলে তার লাশ রাষ্ট্রীয় দায়িত্বে দেশে আনা হবে। প্রয়োজনে প্রবাসী পরিবারের দায়িত্ব সরকার বহন করবে।

তিনি বলেন, আমরা এ দেশকে যুবকের হাতে তুলে দিতে চাই। যুবকরাই ‘২৪-এর আগস্টে আন্দোলন করে নতুন স্বাধীনতা এনে দিয়েছেন। চিন্তা করেন ৫ আগস্টের আগে আমাদের সভা করার, বক্তব্য দেওয়ার কোনো সুযোগ ছিলো না। যুবকরাই আমাদের সেই সুযোগ করে দিয়েছে। আবু সাঈদ থেকে ওসমান হাদি; যাদের রক্তে আমরা আজকের এ দেশ পেয়েছি।

মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার সায়েদ আলীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি ইয়ামির আলীর সঞ্চালনায় জনসভায় বক্তব্য দেন কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, বাংলাদেশ ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা, মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান, সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রব, লেবার পার্টি মৌলভীবাজার জেলা শাখার সভাপতি শাহ মাছুম ফারুকী, এনসিপি মৌলভীবাজার জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক উদ্দিন সুন্দর প্রমুখ।

ডা. শফিকুর রহমান বলেন, নিঃস্বার্থ একটি ক্ষমা চেয়ে নিচ্ছি। দেশ বিদেশ থেকে আমাকে কুলাউড়া থেকে নির্বাচন করার অনুরোধ করেছেন। কিন্তু দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, আমি দুইটি আসন থেকে নির্বাচন করতে পারি না। তবে কুলাউড়ায় দাঁড়িপাল্লার প্রার্থী ইঞ্জিনিয়ার সায়েদ আলী নির্বাচিত হলে তিনি হবেন এমপি। তবে ছায়া এমপি হিসেবে আমিও থাকবো তার পাশে। সুতরাং আপনারা এখানে দু’জন এমপি পাবেন।

তিনি আরও বলেন, এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে কৃষক, শ্রমিক, আবালবৃদ্ধবনিতা সবাই আইনের চোখে সমান। কিন্তু এ দেশের আইন সমান নয়। আমরা ইনসাফ ও সুবিচারের বাংলাদেশ গড়তে চাই।

বক্তব্য শেষে ডা. শফিকুর রহমান মৌলভীবাজার-১ (বড়লেখা- জুড়ী) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম ও মৌলভীবাজার-২ (কুলাউড়া) ইঞ্জিনিয়ার সায়েদ আলীকে পরিচয় করিয়ে দেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/wswa
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন