সাম্প্রদায়িক নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে মন্ত্রিত্ব ছেড়ে দেব: ধর্মমন্ত্রী

- Advertisements -

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের সুযোগ দেওয়া হবে না, সাম্প্রদায়িক নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে মন্ত্রিত্ব ছেড়ে দেব বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

সোমবার (১১ মে) সচিবালয়ে বিএসআরএফ সংলাপে ধর্মমন্ত্রী এ কথা বলেন।

Advertisements

ধর্মমন্ত্রী বলেন, ভারতের পশ্চিমবঙ্গে সংখ্যালঘু মুসলমানদের ওপর হামলা বন্ধে সরকার অনুরোধ করবে। ভারত একটি বিশাল দেশ। তারা গনতন্ত্রকে লালন করেন, এজন্য তাদের শ্রদ্ধা করি। মন থেকে তাদেরকে আরও শ্রদ্ধা জানাবো, যদি ওই দেশের সংখ্যালঘুদের আপন করে নিয়ে নিরাপত্তা দেয় এবং উনাদের জনগণের একটা অংশ হিসেবে মনে করে অধিকার রক্ষা করে।

ধর্মমন্ত্রী আরও বলেন, ভারতে ঘটছে বলে বাংলাদেশে এমন ঘটতে দেওয়া যাবে না। সাম্প্রদায়িক নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে প্রয়োজনবোধে মন্ত্রিত্ব ছেড়ে দেবো। তবু বাংলাদেশে সংখ্যালঘুদের ওপরে অত্যাচার, অবিচার, জুলুম সহ্য করবো না।

Advertisements

বিরোধী দল প্রসঙ্গে ধর্মমন্ত্রী বলেন, ভালো বিরোধী দল আল্লাহর রহমত। কিন্তু বিরোধী দল সরকারের গঠনমূলক সমালোচনা করছে না, বিব্রত করছে। তারেক রহমানের ভালো কাজ অনেকের সহ্য হচ্ছে না। যারা গণতন্ত্র হত্যার চেষ্টা করছে, তাদের খুঁজে বের করতে হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/xhmm
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন