নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার লিফলেট বিতরণ

- Advertisements -

খান মহিদুল ইসলাম: খুলনার ডুমুরিয়ায় নিরাপদ সড়ক চাই (নিসচা’র) ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে খুলনা জেলা ট্রাফিক পুলিশের সহযোগিতায় ডুমুরিয়া-সড়কপুর রোডে গোডাউন মোড়ে জনসচেতনতা মুলক ট্রাফিক আইন সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়েছে।

Advertisements

২২-১১-২২ মঙ্গলবার সকালে ১১টায় ১লা ডিসেম্বর নিসচা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সড়ক দুর্ঘটনার রোধে খুলনা জেলা ট্রাফিক পুলিশের সহযোগিতায় ট্রাফিক আইন সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়। এ সময় জেলা ট্রাফিক পুলিশ সার্জেন্ট মান্নান মোল্লা এবং লিমন কুন্ডুর নেতৃত্বে সড়কে চলাচলরত অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়।

লিফলেট বিতরণ কার্যক্রমের উপস্থিত ছিলেন সাংবাদিক সুমন ভ্রম ,খুলনা জেলা ট্রাফিক পুলিশ সার্জেন্ট মান্নান মোল্লা, লিমন কুন্ডু, সঙ্গীও ফোর্স এবং নিরাপদ সড়ক চাই, ডুমুরিয়া উপজেলা শাখা’র সভাপতি খান মহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুল, ক্রীড়া সম্পাদক গাজী তৌহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক সবুজ দাস, কার্যকরী সদস্য গাজী সোহেল আহমেদ, আলিমুল ইসলাম,আব্দুর রহমান বেপারী, এম এ জলিল, সৌমিত দাস, তারক দাস, খান মুজাহিদুল ইসলাম সেতু প্রমুখ।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/xn48
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন