সমালোচনা সত্ত্বেও সালমানের ছবির ৪০ কোটি মুনাফা!

- Advertisements -

নাসিম রুমি: বলিউড ভাইজান সালমান খানের নতুন সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’। রোজার ঈদ উপলক্ষে গত ২১ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে এটি। কিন্তু দর্শক-সমালোচকের মন জয় করতে পারেনি। অধিকাংশ সমালোচকের কাছ থেকেই বাজে প্রতিক্রিয়া পেয়েছে ছবিটি।

এ কারণে আশঙ্কা ছিল, দুই বছর পর সাল্লুর কামব্যাক ফিল্ম বক্স অফিসে সুবিধা করতে পারবে না। কিন্তু তারকাখ্যাতির সুবাদে ঝুঁকি উতরে গেছেন সালমান। শুধু তাই নয়, ভালো অংকের মুনাফাও করেছেন অভিনেতা। জানা গেলো, ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটি মোট ৪০ কোটি ২৪ লাখ রুপি মুনাফা করেছে।

Advertisements

এই ছবি নির্মিত হয়েছে ১২৫ কোটি রুপিতে। এর সঙ্গে যুক্ত রয়েছে প্রচার-প্রচারণার খরচও। এছাড়া ৭ কোটি ৩৭ লাখ রুপি অতিরিক্ত গেছে পরিবেশকদের কমিশনে। সবমিলিয়ে ছবির ব্যয় দাঁড়ায় ১৩২ কোটি ৩৭ লাখ রুপিতে।

মুক্তির পর ‘কিসি কা ভাই কিসি কি জান’ নেতিবাচক প্রতিক্রিয়া পেয়েছিল বটে। তবে সালমান খানের ভক্তরা ঠিকই হলে ছুটে গেছে। ফলে ছবিটি বেশ ভালোই আয় করেছে। ভারত ও বৈশ্বিক ডিস্ট্রিবিউটর শেয়ার এসেছে যথাক্রমে ৪৯ কোটি ৭৩ লাখ রুপি ও ২২ কোটি ৮৮ লাখ রুপি।

এর বাইরে ছবিটির মিউজিক, স্যাটেলাইট ও ডিজিটাল স্বত্ব বিক্রি থেকে আয় হয়েছে ১০০ কোটি রুপি। সবমিলিয়ে এর আয় ১৭২ কোটি ৬১ লাখ রুপি।

Advertisements

ছবির ব্যয়ের মধ্যে অবশ্য সালমান খানের পারিশ্রমিক যুক্ত করা হয়নি। কেননা এটি তার নিজের প্রতিষ্ঠান থেকেই বানানো হয়েছে। সাধারণত সালমান ১০০ কোটির কম-বেশি পারিশ্রমিক নিয়ে থাকেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/xyny
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন