শপথ নিলেন পিএসসির নতুন চার সদস্য

- Advertisements -

বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) নতুন চার সদস্য শপথ গ্রহণ করেছেন।

বুধবার দুপুর সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

Advertisements

এদিন শপথ নেন মো. জহিরুল ইসলাম ভূঁইয়া, এ এস এম গোলাম হাফিজ, ড. এম সোহেল রহমান ও ড. চৌধুরী সায়মা ফেরদৌস।

এর আগে ৩১ অক্টোবর তাদের নিয়োগ দেওয়া হয়।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা।

Advertisements

এর আগে গত ৮ অক্টোবর পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইনসহ কমিশনের সদস্যরা পদত্যাগ করেন। পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসির চেয়ারম্যানের দায়িত্ব দেয় অন্তবর্তীকালীন সরকার। একইদিন সংস্থাটিতে চার সদস্য নিয়োগ দেওয়া হয়। তাদেরকে ১৫ অক্টোবর শপথ পড়ানো হয়েছিলো।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/y9wn
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন