কুমিল্লায় হোটেলের দেয়াল ধসে ম্যানেজারের মৃত্যু

- Advertisements -

কুমিল্লার দেবিদ্বারে একটি খাবার হোটেলের দেয়াল ধসে আব্দুস সামাদ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে উপজেলার বাগুর বাসস্ট্যান্ড সংলগ্ন বাগুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুপুরে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আব্দুস সামাদ দেবিদ্বার উপজেলার শাকতলা গ্রামের বাসিন্দা। তিনি সৈনিক হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক মিজানুর রহমানের শ্বশুর এবং ওই হোটেলে ম্যানেজারের দায়িত্বে রয়েছেন।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো সকালে জামাতার হোটেল সৈনিক হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে যান আব্দুস সামাদ। সকাল সাড়ে ৮টার দিকে হোটেলের ক্যাশ টেবিলে বসা ছিলেন তিনি। এ সময় হঠাৎ করেই হোটেলের একটি পুরোনো ও দুর্বল দেয়াল ভেঙে তার ওপর পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই আশপাশের ব্যবসায়ী ও স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে নামেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে তাদের পৌঁছানোর আগেই স্থানীয়দের সহায়তায় নিহতের মরদেহ উদ্ধার করা হয় এবং স্বজনদের কাছে হস্তান্তর করেন।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, নিহতের মরদেহ পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে গেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ya7y
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন