চোটের কারণে অভিনয়ে আসেন নোরা, জীবনে যা হতে চেয়েছিলেন অভিনেত্রী

- Advertisements -

বলিউডের নৃত্যশিল্পী, মডেল, অভিনেত্রী ও গায়িকা নোরা ফাতেহি একজন মরক্কান-কানাডিয়ান, যিনি মূলত ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে পরিচিত মুখ। নোরা ফাতেহি মানেই গ্ল্যামার আর চোখধাঁধানো নাচ-গান।

বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় এ অভিনেত্রী ‘রোর: টাইগার্স অব দ্য সুন্দরবনস’ সিনেমার মাধ্যমে অভিষেক হয়। তবে তিনি ব্যাপক পরিচিতি পান মূলত দক্ষিণ ভারতীয় সিনেমার গানে পারফর্ম করে। তেলেগু সিনেমা ‘টেম্পার’, ‘বাহুবলী: দ্য বিগিনিং’ ও ‘কিক টু’-তে তার উপস্থিতি দর্শকদের নজর কাড়ে।

তিনি ব্যাপক জনপ্রিয়তা পান ‘সত্যমেভ জয়তে’ সিনেমার ‘দিলবার’ গানে তার দুর্দান্ত নাচের মাধ্যমে। গানটি ২০১৮ সালে ইউটিউবে প্রকাশের পর মাত্র ২৪ ঘণ্টায় ২০ মিলিয়নেরও বেশি ভিউ অর্জনকারী প্রথম হিন্দি গান হিসেবে রেকর্ড গড়েছিল।

Advertisements

তবে আজকের এই দাপুটে নৃত্যশিল্পী ও অভিনেত্রীর লক্ষ্য ছিল একেবারে ভিন্ন। শৈশবে তিনি ফুটবলার হওয়ার স্বপ্ন দেখতেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের ফুটবলার হওয়ার সেই অপূর্ণ আকাঙ্ক্ষা ও বলিপাড়ায় নিজের জয়যাত্রার গল্প শুনিয়েছেন এ নৃত্যশিল্পী।

অভিনেত্রী বলেন, ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি তার ছিল অন্যরকম ঝোঁক। কিন্তু মাত্র ১১ বছর বয়সে এক ভয়াবহ চোটের কারণে তার খেলার মাঠের স্বপ্ন চিরতরে থমকে যায়। সেই সময়টিকে জীবনের কঠিনতম অধ্যায় হিসেবে অভিহিত করেন তিনি।

Advertisements

তবে খেলার মাঠের সেই লড়াই তাকে মানসিকভাবে আরও শক্তিশালী করেছেন বলে জানান নোরা ফাতেহি, যা পরে বিনোদন জগতে নিজেকে প্রতিষ্ঠিত করতে সহায়ক হয়েছে বলে মনে করেন তিনি।

নোরা ফাতেহি পেশাদার ফুটবলার হতে না পারলেও আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে তার উপস্থিতি ছিল নিয়মিত। ২০২২ ফিফা বিশ্বকাপের ফ্যান ফেস্টিভ্যালে পারফর্ম করা ছাড়াও বিশ্বকাপের থিম সং ‘লাইট দ্য স্কাই’-এ কণ্ঠ দেন অভিনেত্রী। এ ছাড়া বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া আসরের উদ্বোধনী অনুষ্ঠানেও তাকে নিয়মিত পারফর্ম করতে দেখা যায়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ymaa
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন