সংগীতে চার দশকের পেছনের ফেলে আসা স্মৃতি, পরিশ্রম সাধনা কষ্ট ও সাফল্য অর্জনের হিসাব অনেক। পরিবারে ঘরে বাইরে শত বাধায় অবহেলায়ও হাল ছাড়েননি, থেমে থামেননি। গান নিয়ে রাত দিন সমান করে পথ চলেছেন বেতার টেলিভিশন এবং স্টেজে।
তারই প্রাপ্তি ও অপ্রাপ্তির বিষয় নিয়ে সঙ্গীতশিল্পী শওকত আরা আখির সংগীতের চার দশকের সফল পূর্ণতায় ও আশিক বন্ধুর কথা সুরে শওকত আরা আঁখির শ্রেষ্ঠ উপহার গানটির প্রকাশনা উৎসব গতকাল সরগম পত্রিকা অফিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ২৬ এপ্রিল বিকেল গড়াতেই শুরু হয় গান। একে একে আসতে থাকেন দর্শকরা এবং শিল্পীরা। মুহূর্তেই গানে গানে পরিবেশ আলোকিত হয়ে ওঠে। কানয় কানায় পূর্ণ দর্শকের ভরা মিলনায়তন।
শওকত আরা আঁখির গানে মন্ত্রমুগ্ধ হয়ে গান শুনেছেন সবাই। জম্পেশ জাঁকজমকপূর্ণ এই সম্মাননা ও নতুন গানের প্রকাশনা অনুষ্ঠানে শওকত আরা আখির হাতে তার চার দশকের সফল সংগীত যাত্রায় অবদানের জন্য সম্মাননা তুলে দেন বন্ধু মিউজিক ষ্টেশন ও আধুনিক সংগীত শিল্পী পরিষদ এর প্রতিষ্ঠাতা সভাপতি, বিনোদন সাংবাদিক ও গীতিকার সুরকার আশিক বন্ধু, সরগম পত্রিকার সম্পাদক কাজী রওনক হোসেন, ক্লোজআপ ওয়ান তারকা সাজু, সংগীত পরিচালক শহীদ মাহমুদ সহ অনেকে। চার দশকের সংগীত যাত্রায় সফলতা ও অবদানের জন্য সম্মাননা পেয়ে সংগীত শিল্পী শওকত আরা আখি বলেন – সংগীতের জন্য পুরা াজীবনটাই দিয়ে দিয়েছি। সংগীতের জন্য অনেক কষ্ট করেছি। কি পেয়েছি কি পাইনি তা কখনো ভাবিনি। নীরবে নিভৃতে বাধা অবহেলা সয়েও গান করে গিয়েছি। গানটাকে বুকের ভেতরে লালন পালন করেছি।
সংগীতের চার দশকের জন্য এই সম্মাননা ও পুরস্কার পেয়ে আমি মহা মহা আনন্দিত। তবে আমার মা বেঁচে থাকলে আরো খুশি হতেন। তবুও এই সম্মাননা ও পুরস্কার আমার বাকি সংগীত জীবনটাকে আরোা অনুপ্রাণিত ও সাহস যোগাবে। সম্মাননা দেওয়ার জন্য আধুনিক সংগীত শিল্পী পরিষদ এর সভাপতি ও বিনোদন সাংবাদিক গীতিকার সুরকার আশিক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। চমৎকার সুরেলা আয়োজনে শওকত আরা আঁখি আশিক বন্ধুর কথা ও সুরে নতুন তিনটি মৌলিক গান গেয়ে শুনিয়েছেন। আঁখির কন্ঠে আশিক বন্ধুর কথা ও সুরে তুমি আমার ঘুড়ি, সুদীর্ঘ সমুদ্র এবং শ্রেষ্ঠ উপহার গানগুলো শুনে দর্শকরা বেশ প্রশংসা করেছেন। এই বিশেষ আনন্দ মুহূর্তে শওকত আরা আখির বিশেষ আনন্দের দিনে তাকে শুভেচ্ছা জানাতে এসেছেন ক্লোজআপ ওয়ান তারকা সাজু, সংগীতশিল্পী নাসরিন আহমেদ, নাজমীন নাজু , রোজী শেফালী, দিপু রায়, হোসনে জান্নাত লাকী, নিথর মাহবুব, সেলিনা আফরোজ, সহ অনেকে।
