জামালপুরে সেতু ভেঙে চার শিশু নিহত, নিখোঁজ ১

- Advertisements -

জামালপুরের দেওয়ানগঞ্জে ঈদুল ফিতরের আনন্দে ঘুরতে গিয়ে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে চার শিশু নিহত, নিখোঁজ রয়েছে আরও এক শিশু। তাকে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস। শনিবার (২১ মার্চ)ঈদুল ফিতরের বিকেলে দেওয়ানগঞ্জ থানার সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলেন— দেওয়ানগঞ্জ ডাকাতিয়াপাড়া গ্রামের জয়নাল মিয়ার দশ বছর বয়সী সন্তান মায়ামনি, ঝালুরচর এলাকার শের আলীর ৬ বছর বয়সী ছেলে আব্দুল মোতালেব ও তার ১২ বছর বয়সী কন্যা খাদিজা। এ ছাড়া দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শান্তি নামে আরেক শিশুর মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদকে কেন্দ্র করে দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে ব্রহ্মপুত্র নদের উপর ভাসমান সেতুর উপর ভীড় করে স্থানীয়রা। অতিরিক্ত চাপের কারণে সেতুটি ভেঙে নিচে পড়ে যায় অনেকেই। সবাই সাতার কেটে তীরে উঠলেও নিখোঁজ থাকে পাঁচ শিশু।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে দেওয়ানগঞ্জের ফায়ার সার্ভিস। এ সময় স্থানীয়দের সহায়তায় তিন শিশুর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। আরেকজনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে পাঠানো হয়। পরে তার মৃত্যু হয়। অন্য আরেক শিশুকে উদ্ধারে অভিযান এখনো চলছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/z9od
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন