নিজের নামের পাশ থেকে ধানুশের নাম মুছে ফেললেন ঐশ্বরিয়া

- Advertisements -

বিয়ের পর নিজের নাম বদলে তিনি হয়েছিলেন, ‘ঐশ্বরিয়া আর ধানুশ’। ইংরেজি ‘আর’ হল তার বাবা সুপারস্টার রজনীকান্তের নামের প্রথম অক্ষরটি।

তার পরে ছিল নিজের স্বামী তামিল নায়ক ধানুশের নাম। কিন্তু বিচ্ছেদের পর পরিচালক ঐশ্বরিয়া আর নিজের স্বামীর নামে পরিচিত হতে চান না। তারই প্রমাণ দিলেন নেটমাধ্যমে। ইনস্টাগ্রাম, টুইটার থেকে মুছে ফেললেন ধানুশের নাম। হলেন ‘ঐশ্বরিয়া রজনীকান্ত’।

Advertisements

এখনও আইনি পদ্ধতিতে বিবাহ বিচ্ছেদ হয়নি ধানুশ-ঐশ্বরিয়া। সম্ভবত তারা সে পথে হাঁটবেনও না। নিজেদের সন্তানদের জন্য স্বামী-স্ত্রী হিসেবেই থাকবেন। কিন্তু তা কেবলই খাতায় কলমে।

Advertisements

আর সেজন্যই সম্প্রতি ঐশ্বরিয়া পরিচালিত গানের ভিডিও মুক্তি পাওযার পরে ধানুশ তার স্ত্রীকে শুভেচ্ছা জানানোর সময় তাকে ‘বন্ধু’ সম্বোধন করেন টুইটারে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/zbqd
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন