শিল্পকলার সাবেক মহাপরিচালক লাকীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

- Advertisements -

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

Advertisements

আজ রবিবার ঢাকা মহানগর দায়রা আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

এদিন দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, লাকীর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, নিয়োগ বাণিজ্য, ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম, দুর্নীতিসহ তোলা বিল-ভাউচারের মাধ্যমে শত কোটি টাকা আত্মাসাতের অভিযোগ রয়েছে, যার বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছে।

Advertisements
অভিযোগটি নিয়ে চার সদস্য বিশিষ্ট অনুসন্ধান টিমের অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/zt5x
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন