ঈদুল আজহাকে সামনে রেখে ভিন্নধর্মী আয়োজন নিয়ে আসছে বৈশাখী টিভি। এবারের ঈদে চ্যানেলটিতে প্রচার হবে ৭টি ধারাবাহিক নাটক, যা দর্শকদের জন্য নতুন এক অভিজ্ঞতা তৈরি করবে।
বিশেষ এই আয়োজনে থাকছে একাধিক জনপ্রিয় তারকার উপস্থিতি। মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, সামিয়া আক্তার অভিনীত ‘ভাত হাসান’ নাটকটি রচনা করেছেন আশরাফুল চঞ্চল এবং পরিচালনা করেছেন সাইফ আহম্মেদ।
এছাড়া রাশেদ সীমান্ত, নাবিলা ইসলাম অভিনীত ‘মোগো বাড়ি বরিশাল’ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মহিন খান। জেবা জান্নাত, সবুজ আহমেদ অভিনীত ‘কফিলের মেয়ে’ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন তারিক মুহাম্মদ হাসান।
পাপ্পু রাজের রচনায় আদিত্য জনির পরিচালনায় নির্মিত ‘সাক্ষী মফিজ’ নাটকে অভিনয় করেছেন মীর সাব্বির, ময়মুনা মম। ‘ঝগড়াটে পরিবার’ নাটকটি রচনা করেছেন মাতিয়া বানু শুকু, পরিচালনা করেছেন মোঃ রবিউল সিকদার, এতে অভিনয় করেছেন শিবলী নোমান, পূর্ণিমা বৃষ্টি।
অরন্য আনোয়ারের রচনায় সকাল আহমেদের পরিচালনায় নির্মিত ‘দিল মোহাব্বত’ নাটকে দেখা যাবে জাকিয়া বারী মম, আরফান আহমেদকে।
অন্যদিকে ‘জিরো’ নাটকটি বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের গল্পে নির্মিত। চিত্রনাট্য ও পরিচালনায় আছেন আকাশ রঞ্জন। এতে অভিনয় করেছেন আবদুল্লাহ রানা, মাসুম বাসার, আইরিন তানি, শাকিলা পারভিন, সুজাত শিমুল, তারিক স্বপন।
এই আয়োজনের মাধ্যমে ঈদের বিনোদনে নতুন মাত্রা যোগ করতে চায় বৈশাখী টিভি। একসঙ্গে একাধিক ধারাবাহিক নাটক প্রচারের এমন উদ্যোগ দেশের টেলিভিশন অঙ্গনে বিরল বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
