কেন শাহরুখকন্যার সুহানার সাথে আহান পান্ডের সম্পর্ক ভেঙে যায়?

- Advertisements -

নাসিম রুমি: প্রথম সপ্তাহেই রেকর্ড গড়া আহান পান্ডে ও অনীত পাড্ডা অভিনীত ছবি ‘সাইয়ারা’ এখন গোটা ভারতের আলোচনার কেন্দ্রবিন্দুতে। দর্শকের উচ্ছ্বাসে যখন চতুর্দিক মুখর, ঠিক তখনই শোরগোল ফেলে দিল এক প্রেমের গুঞ্জন। শোনা যাচ্ছে, সাইয়ারাখ্যাত আহান পান্ডে নাকি প্রেম করতেন শাহরুখকন্যা সুহানা খানের সঙ্গে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, তখন সুহানা ও আহান কেউই সিনেমার জগতে পা দেননি। কিন্তু পাপারাজ্জিদের কল্যাণে সুহানা ও আহান প্রথম থেকেই খবরে থাকতেন। সে সুবাদেই বেশ কয়েক বছর আগে ভাইরাল হয়েছিল আহান ও সুহানার ডেটিংয়ের ভিডিও। যেখানে অন্তরঙ্গ অবস্থায় দেখা গিয়েছিল দুজনকে।

Advertisements

আরও জানা যায়, অমিতাভের নাতি অগস্ত্য নন্দার আগে আহানকেই নাকি মন দিয়েছিলেন সুহানা। আর কিন্তু তাদের বন্ধুত্ব গাঢ় হওয়ার আগেই সুহানার মন জিতে নেন অমিতাভের নাতি।

তবে গুঞ্জনে রয়েছে, অগস্ত্য়র জন্যই নাকি সুহানার জীবন থেকে সরে যান আহান। এরপর অগস্ত্য ও সুহানা মিলে দ্য আর্চি সিরিজে পা রাখেন। আর অন্যদিকে সাইয়ারা ছবির জন্য নিজেকে তৈরি করতে থাকেন আহান পান্ডে।

Advertisements

যশরাজ ফিল্মস প্রযোজিত এবং মোহিত সুরি পরিচালিত ‘সাইয়ারা’ দিয়ে বলিউডে পা রাখলেন বলিউড তারকা চাঙ্কি পান্ডের ভাতিজা আহান পান্ডে। প্রথম সিনেমায় গায়ক ও প্রেমিকের চরিত্রে তার অভিনয় এবং লুক দর্শকদের মন কেড়েছে। অন্যদিকে অনিত পাড্ডা যাকে, আগে কাজলের ‘সালাম ভেঙ্কি’তে দেখা গিয়েছিল, এ সিনেমায়ও প্রশংসিত হয়েছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/zydr
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন