আসলে তিনি গর্ভবতী নন, তবু পেটে জমজ সন্তান! এখন কি করবেন অহনা?

- Advertisements -

গাইনি ডাক্তার পরীক্ষা করে জানালেন অভিনেত্রী অহনার পেটে জমজ সন্তান। বিষয়টি অহনা মানতে নারাজ। এ নিয়ে অহনার ব্যক্তি জীবনে নেমে এসেছে এলোমেলো ঝড়। এমন কথা শোনে ভালোবাসার মানুষটিও দূরে চলে যাচ্ছে। এখন কি করবেন তিনি? কাউকেই বোঝাতে পারছেন না, আসলে তিনি গর্ভবতী নন। কোথাও কোনো ভুল হচ্ছে।

অহনার জীবনের এমন ঘটনা আসলে বাস্তবে নয়, নাটকে। বৈশাখী টেলিভিশনের সামাজিক নাটক ‘ভালোবাসিয়া গেলাম ফাসিয়া’। প্রচার হবে ৩ নভেম্বর বৃহস্পতিবার রাত ১০.০০টায়। বিআরবি হাসপাতাল নিবেদিত মহিন খানের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন শামীম হাসান সরকার, অহনা, রকি খান, রত্না খান প্রমুখ।

Advertisements

পরিচালক মহিন খান বলেন, শামীম হাসান সরকার ও অহনা দুজন দুজনকে ভালোবাসে। অহনা অসুস্থ হয়ে পড়লে শামীম হাসান তাকে নিয়ে যায় তার মেয়ে বন্ধু এক ডাক্তারের কাছে। তিনি নানা পরীক্ষা নিরীক্ষা করে বলেন, অহনার পেটে জমজ বাচ্চা। এ কথা শোনে অজ্ঞান হয়ে পড়েন শামীম হাসান সরকার। এর পর থেকেই নানা হাস্যরসের মধ্যদিয়ে এগিয়ে চলে নাটকের কাহিনী।

Advertisements

মহিন খান আরো বলেন, হাস্যরসে ভরপুর নাটকটি দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/0dkk
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন