চার বারের বিজয়ী বনাম গত বারের চ্যাম্পিয়ন, ১৬তম আইপিএলের শুরুতেই দুই ‘ক্যাপ্টন কুল’

- Advertisements -

নাসিম রুমি: শুরু ১৬তম আইপিএল। আমদাবাদে প্রথম ম্যাচেই মুখোমুখি চেন্নাই সুপার কিংস এবং গুজরাত টাইটান্স। মহেন্দ্র সিংহ ধোনি বনাম হার্দিক পাণ্ড্য। ভারতীয় ক্রিকেটে প্রথম জন ক্যাপ্টেন কুল নামেই পরিচিত। দ্বিতীয় জন গত বার আইপিএল জিতেছেন এবং নিজের ঠান্ডা মাথার পরিচয় দিয়েছেন। এ বারের আইপিএল শুরু তাঁদের ম্যাচ দিয়েই।

Advertisements

করোনার পর প্রথম বার সব ক’টি দল নিজেদের মাঠে এবং বিপক্ষের মাঠে গিয়ে খেলার সুযোগ পাবে। গত বছর আমদাবাদেই আইপিএলের ফাইনাল হয়েছিল। সেই মাঠেই এ বার প্রথম বার খেলতে নামবেন হার্দিকরা। ইতিমধ্যেই সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে। শুক্রবার মাঠ ভর্তি দর্শকের সামনেই শুরু হতে চলেছে আইপিএল। সন্ধে ৭.৩০ মিনিট থেকে শুরু হবে ম্যাচ। টস হবে ৩০ মিনিট আগে।

তার আগে বলিউডের বিভিন্ন অভিনেতা এবং গায়কদের উপস্থিতিতে হবে উদ্বোধনী অনুষ্ঠান। সেই তালিকায় তামান্না ভাটিয়া, ক্যাটরিনা কইফ, টাইগার শ্রফ, অরিজিৎ সিংহরা থাকবেন বলে জানা গিয়েছে। ৬টা থেকে শুরু হবে সেই অনুষ্ঠান।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/10vm
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন