বড়লেখায় জনদুর্ভোগ লাঘবে নিসচা ও প্রশাসনের যৌথ কার্যক্রম

- Advertisements -

বড়লেখা প্রতিনিধি: ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে জনদুর্ভোগ লাঘবে জনস্বার্থে যানজট নিরসনে যৌথ কার্যক্রম পরিচালনা করেছে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচ) বড়লেখা উপজেলা শাখা ও ট্রাফিক পুলিশ।

মঙ্গলবার (১৭ মার্চ) পৌর শহরের ব্যস্ততম সড়কে শৃঙ্খলা কার্যক্রমে অংশগ্রহণ করেন নিসচা সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সাবেক সহ-সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহাব উদ্দিন, যুব বিষয়ক সম্পাদক জাকারিয়া আহমদ, কার্যনির্বাহী সদস্য ছায়দুল আহমদ, মিরাজুল ইসলাম, দীপ্ত দাস, সুমন আহমদ, আলী হোসেন প্রমুখ। এছাড়াও ট্রাফিক সার্জেন্ট (ভারপ্রাপ্ত) বিল্লাল হোসেন, হাদিকুল ইসলাম, পৌরসভা অন্তর্ভুক্ত ট্রাফিক আদম আলীসহ অন্যান্য সদস্যবৃন্দ।

সড়কে অবৈধভাবে পার্কিং করা যানবাহন অপসারণের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সড়কের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা হয়।

এ সময় সংশ্লিষ্টরা জানান, সড়ক ও ফুটপাত দখল এবং অবৈধ পার্কিং যানজটের অন্যতম প্রধান কারণ। এসব অনিয়ম দূর করতে নিয়মিত অভিযান ও সচেতনতা কার্যক্রম চালিয়ে যাওয়া প্রয়োজন তাছাড়া ইসলামিয়া মার্কেট সংলগ্ন বিভাজনের কারণে মধ্যেবাজার যানজট মুক্ত ছিলো কিন্তু সেখানে বিভাজন সরিয়ে অনাকাঙ্ক্ষিত ইউটার্ণ করা হয়েছে যার কারণে অসহনীয় যানজটের সৃষ্টি হয়। সেখানে পুনরায় বিভাজন স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানানো হয়।

নিসচা নেতৃবৃন্দ বলেন, নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ সড়ক নিশ্চিত করতে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক স্বদিচ্ছা এবং সাধারণ জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/12h7
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন